সর্বশেষ

সারাদেশ

পাবনায় ভাবগাম্ভীর্যে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

কলিট তালুকদার, পাবনা
কলিট তালুকদার, পাবনা

শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৯:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
পাবনায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বক্তব্য প্রদান করেন। জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার আবু আশরাফ, জেলা পরিষদের প্রশাসক জহুরুল ইসলাম বিশু এবং জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।

স্বাগত বক্তব্য দেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা। এরপর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট ও গুরুত্ব নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন।

সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মের মাঝে এই দিবসের মূল চেতনা ছড়িয়ে দিতে সবাইকে একযোগে কাজ করার প্রতি আহ্বান জানান অতিথিরা।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০