সর্বশেষ

সারাদেশ

মেহেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

ফজলুল হক, মেহেরপুর
ফজলুল হক, মেহেরপুর

শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ১০:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
মেহেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দিবসটির ঐতিহাসিক তাৎপর্য ও চেতনা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আলী হায়দার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আসাদুল ইসলাম এবং ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক সিরাজুম মুনির।

এ ছাড়া আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য এবং চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এ দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তরুণদের মধ্যে দেশপ্রেম, জাতীয় ঐক্য ও দায়িত্ববোধ জাগ্রত করা প্রয়োজন।

তাঁরা আরও বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ ও দায়িত্বশীল তরুণ প্রজন্মই দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য তরুণ সমাজের মধ্যে জাতীয় চেতনা ও দেশপ্রেমের মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০