সর্বশেষ

প্রবাস

দক্ষিণ আফ্রিকায় কাউন্সিলর পদে লড়ছেন বাংলাদেশি নাসির

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ১১:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
দক্ষিণ আফ্রিকার আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জোহানেসবার্গের ৫৮ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত দেশটির নাগরিক নাসির উদ্দিন। ইসলামভিত্তিক রাজনৈতিক দল আল-জামাহ তাঁকে এ নির্বাচনে মনোনয়ন দিয়েছে।

জোহানেসবার্গের ফোর্ডসবার্গ, মেফেয়ার, পিটাস ও ক্রসবি এলাকা নিয়ে গঠিত ৫৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন নাসির উদ্দিন। এরই মধ্যে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে যোগাযোগ করে নিজের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইছেন তিনি।

রোববার (১ নভেম্বর) নাসির উদ্দিনের সমর্থকেরা গাড়িবহর নিয়ে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে অংশ নেন। এ কর্মসূচিতে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরাও যোগ দেন।

তাঁরা বিভিন্ন এলাকায় গাড়িবহর নিয়ে প্রচারণা চালানোর পাশাপাশি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নাসির উদ্দিনের প্রার্থিতার পক্ষে সমর্থন চান।

দক্ষিণ আফ্রিকার স্থানীয় সরকার নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত একজন প্রার্থীর অংশগ্রহণ দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যেও আগ্রহ তৈরি করেছে।

১৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
প্রবাস নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০