সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় ছিনতাইয়ের ঘটনায় আটক ৪, উদ্ধার চাপাতি

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১১:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে দুজন সরাসরি ছিনতাইয়ে জড়িত বলে জানিয়েছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকার একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। বুধবার (৪ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

আটক ব্যক্তিরা হলেন কুমিল্লা সদর উপজেলার মাঝিগাছা এলাকার জাহিদ হাসান (১৯), মুরাদনগরের জীবন ওরফে সাগর (২২), কাপ্তান বাজার এলাকার মাসুম বিল্লাল (২১) এবং নন্দীর বাজার এলাকার জাহিদ (২২)।

পুলিশ জানায়, গত ২৬ অক্টোবর দিনগত রাতে ভিক্টোরিয়া সরকারি কলেজের পেছনের সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নজরে আসে।

পুলিশ সুপারের নির্দেশে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির সদস্যরা ভিডিও ফুটেজ পর্যালোচনা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এর ধারাবাহিকতায় গভীর রাতে নগরীর টমছম ব্রিজ এলাকার একটি পরিত্যক্ত ভবন থেকে চারজনকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে দুজন ছিনতাইয়ের ঘটনায় সরাসরি জড়িত। তাঁদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাপাতিও উদ্ধার করা হয়েছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০