সর্বশেষ

জাতীয়

মজুরি বোর্ডের সভা: ডিসেম্বরে নতুন মজুরি কার্যকরে একমত মালিকপক্ষ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৮:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি আগামী ডিসেম্বর থেকে কার্যকর করার দাবিতে একমত হয়েছেন মালিকপক্ষ। বুধবার নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় এ বিষয়ে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা ঐকমত্যে পৌঁছান। সিদ্ধান্ত অনুযায়ী, ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে এবং জানুয়ারি মাসে শ্রমিকেরা নতুন বেতন পাবেন।

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের কার্যালয়ে এ সভা হয়।

সভা শেষে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আক্তার সাংবাদিকদের বলেন, আগামী ডিসেম্বর মাস থেকে নতুন মজুরি কার্যকরের বিষয়ে মালিকপক্ষ সম্মতি জানিয়েছে। জানুয়ারি মাস থেকে শ্রমিকেরা নতুন নির্ধারিত মজুরি হাতে পাবেন।

মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম শামসুদ্দিন এ বিষয়ে একমত হয়েছেন বলে জানান বাবুল আক্তার।

এ সময় চলমান পরিস্থিতি স্বাভাবিক করতে পোশাকশ্রমিকদের কারখানায় ফিরে কাজে যোগ দেওয়ার আহ্বান জানান শ্রমিকপক্ষের এই প্রতিনিধি।

১৭৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০