সর্বশেষ

জাতীয়

সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখার নির্দেশ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১০:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র বা আইডি কার্ড সার্বক্ষণিক দৃশ্যমান স্থানে রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয়ের নিরাপত্তা জোরদার, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে সব কর্মকর্তা-কর্মচারীকে তাঁদের প্রবেশ কার্ড বা আইডি কার্ড দৃশ্যমান রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব কাজী আরিফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, সচিবালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর সচিবালয় প্রবেশ কার্ড দৃশ্যমান স্থানে প্রদর্শন করা প্রয়োজন।

এতে আরও বলা হয়, সচিবালয়ে স্থায়ী ও অস্থায়ী দর্শনার্থীদের পাশাপাশি সভায় অংশ নিতে আসা ব্যক্তি এবং এককালীন পাসওয়ার্ডের (ওটিপি) মাধ্যমে অনেক দর্শনার্থী প্রবেশ করেন। বর্তমানে প্রধানমন্ত্রী প্রতিদিন সচিবালয়ে দাপ্তরিক কাজ করায় অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের আইডি কার্ড প্রদর্শন করা জরুরি।

এ অবস্থায় সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক আইডি কার্ড দৃশ্যমান রাখার বিষয়ে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগে প্রয়োজনীয় নির্দেশনা দিতে অনুরোধ জানানো হয়েছে।

দর্শনার্থী প্রবেশেও নিয়ন্ত্রণ

এর আগে গত ২৭ অক্টোবর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণে পৃথক নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনায় বলা হয়েছিল, সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং দর্শনার্থীদের কার্যক্রম যথাযথভাবে পর্যবেক্ষণ ও তদারকির জন্য প্রবেশ নিয়ন্ত্রণ করা প্রয়োজন।

নির্দেশনা অনুযায়ী, সোমবার ও বৃহস্পতিবার দর্শনার্থী প্রবেশ বন্ধের দিনগুলোতে সচিবালয়ের বাইরের দপ্তরগুলোর সঙ্গে সভার সংখ্যা যথাসম্ভব সীমিত রাখতে বলা হয়েছে। দর্শনার্থীদের প্রবেশের সময় দুপুর ১২টার পরিবর্তে ২টা নির্ধারণ করায় সে অনুযায়ী ওটিপি দেওয়ার নির্দেশনাও রয়েছে।

এ ছাড়া সাধারণ দর্শনার্থীদের সপ্তাহে একটির বেশি ওটিপি না দেওয়া এবং ছুটিতে থাকা কর্মকর্তাদের ছুটির সময়ের জন্য তাঁদের ওটিপি দেওয়া বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

১৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০