সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি: তাৎক্ষণিক সমস্যা সমাধানের নির্দেশ

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১০:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নাগরিকদের নানা সমস্যা সরাসরি শুনতে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে সেবাগ্রহীদের অভিযোগ গুরুত্ব সহকারে শুনে তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা দেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।

বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সেবাগ্রহীতারা তাঁদের ব্যক্তিগত ও সামাজিক নানা সমস্যার কথা তুলে ধরেন। উপস্থিত নাগরিকদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন জেলা প্রশাসক।

উত্থাপিত বিষয়গুলোর মধ্যে যে সামাজিক ও প্রশাসনিক সমস্যাগুলো তাৎক্ষণিকভাবে সমাধানযোগ্য ছিল, সে বিষয়ে তিনি সরাসরি আদেশ প্রদান করেন। অন্যদিকে জটিল বা অন্যান্য দপ্তরের অধীনস্থ বিষয়গুলোতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগিদ দেওয়া হয়।

নাগরিক সেবা সহজীকরণ, প্রশাসনিক স্বচ্ছতা বাড়ানো এবং জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করতে এই ধরণের গণশুনানি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০