সর্বশেষ

জাতীয়

২০২৭ সালে ঈদে কত দিন ছুটি, জানালো সরকার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১০:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
আগামী বছরও পবিত্র ঈদুল ফিতরে পাঁচ দিন, ঈদুল আজহায় ছয় দিন এবং শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি থাকছে। ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা মন্ত্রিসভায় অনুমোদনের পর বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের মতো ২০২৭ সালেও ঈদুল ফিতর ও ঈদুল আজহার ছুটির সংখ্যা অপরিবর্তিত থাকছে। একইভাবে শারদীয় দুর্গাপূজায় দুই দিন ছুটি থাকবে।

মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকবে। ঈদুল ফিতরে আগে দুই দিন ও পরে দুই দিনসহ মোট চার দিন নির্বাহী আদেশে ছুটি দেওয়া হবে। ঈদের দিন সাধারণ ছুটি মিলিয়ে এ উৎসবে মোট পাঁচ দিন ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

অন্যদিকে ঈদুল আজহার আগে দুই দিন এবং পরে তিন দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ঈদের দিন সাধারণ ছুটি যুক্ত হয়ে মোট ছুটি হবে ছয় দিন।

ওই কর্মকর্তা আরও জানান, শারদীয় দুর্গাপূজায় বিজয়া দশমীর দিন সাধারণ ছুটি এবং মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। সব মিলিয়ে দুর্গাপূজায় ছুটি থাকবে দুই দিন।

২০২৭ সালে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে।

ছুটির তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি ১৫ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। সাধারণ ছুটির ১৫ দিনের মধ্যে চার দিন এবং নির্বাহী আদেশের ছুটির ১৪ দিনের মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে।

মন্ত্রিসভায় অনুমোদনের পর বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২০২৭ সালের ছুটির তালিকার প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।

১৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০