সর্বশেষ

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে জমকালো আয়োজনে রেমন্ডের নতুন শোরুম উদ্বোধন

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১০:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
আন্তর্জাতিকখ্যাত পোশাক ব্র্যান্ড 'রেমন্ড ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স'-এর নতুন শোরুমের যাত্রা শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শহরের বাতেন খাঁর মোড়ে অবস্থিত ম্যাঙ্গো টাওয়ারে এক জমকালো আয়োজনের মাধ্যমে এটির শুভ উদ্বোধন করা হয়। এখন থেকে স্থানীয় ফ্যাশন সচেতন ক্রেতারা একই ছাদের নিচে মানসম্মত কাপড় ও আধুনিক টেইলারিং সেবা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে শোরুমের শুভ সূচনা করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চেম্বারের সাবেক সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ মো. তরিকুল ইসলাম সিদ্দিকী নয়ন এবং সাবেক কাউন্সিলর আব্দুল বারেক সহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল ওয়াহেদ বলেন, স্থানীয় অধিবাসীদের রুচিশীল পোশাকের চাহিদার কথা বিবেচনায় রেখে বিশ্বখ্যাত ব্র্যান্ডের শোরুম চালু হওয়া আনন্দের বিষয়। মানসম্মত পোশাক ও সেরা সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি দ্রুতই ক্রেতাদের পূর্ণ আস্থা অর্জন করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ম্যাঙ্গো টাওয়ারের এই নতুন আউটলেটে পুরুষদের জন্য শার্ট, প্যান্ট, স্যুট, শেরওয়ানি ও সাফারি কাপড়ের সুবিশাল কালেকশন রাখা হয়েছে। এর পাশাপাশি ক্রেতাদের পছন্দ অনুযায়ী নিজস্ব আধুনিক কারিগরদের দিয়ে টেইলারিং সেবা প্রদান করা হবে। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের সাফল্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০