সর্বশেষ

সারাদেশ

মাদক সেবনের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার ১৫ দিনের কারাদণ্ড

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী আহমেদকে মাদক সেবনের অভিযোগে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই ঘটনায় তাঁকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দণ্ডাদেশের পর তাঁকে কারাগারে পাঠানো হয়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলী আহমেদকে মাদক সেবনের অভিযোগে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ বিন শফিকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।

এর আগে মঙ্গলবার রাতে মাদক সেবনের অভিযোগে আলী আহমেদকে আটক করে পুলিশ। পরে তাঁর ডোপ টেস্টে মাদকের উপস্থিতি পাওয়া যায়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে কারাদণ্ড দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এদিকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তারের পর আলী আহমেদকে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব পদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আলী আহমেদকে সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের স্বাক্ষরে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০