সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ড্রেস ও বেঞ্চ বিতরণ, সিসিটিভি উদ্বোধন

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১০:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে স্কুল ড্রেস, বেঞ্চ বিতরণসহ সিসিটিভি ক্যামেরার উদ্বোধন করা হয়েছে। বুধবার জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এসব সামগ্রী বিতরণ করেন এবং আগামী বছর থেকে স্কুল মিল চালুর ঘোষণা দেন।

অনুষ্ঠানে মুন্সীগঞ্জ সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সমতা ও আত্মমর্যাদাবোধ বৃদ্ধির লক্ষ্যে পোশাক ও ২৫ জোড়া নতুন বেঞ্চ প্রদান করা হয়। পাশাপাশি শ্রেণিকক্ষে পাঠদানের সুবিধার্থে এবং সার্বিক নিরাপত্তা জোরদারে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

শিক্ষার্থীদের মাঝে সুশৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ বিকাশে 'হলদে পাখির দল'-এর নতুন সদস্যদের দীক্ষা প্রদান করা হয়। আনন্দময় ও দলগত খেলার মাধ্যমে শিশুদের সামাজিক সচেতনতা এবং সৃজনশীলতা বৃদ্ধিতে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে আগামী বছর থেকে সুনির্দিষ্টভাবে 'স্কুল মিল' চালু করার বিশেষ প্রতিশ্রুতি দেওয়া হয়। এতে শিশুদের স্কুলে আসার আগ্রহ বৃদ্ধির পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ ত্বরান্বিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, গুণগত শিক্ষার পাশাপাশি শিশুদের নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করা অপরিহার্য। শিশুদের ভবিষ্যৎ সুদৃঢ় করতে বিদ্যালয়, শিক্ষক, অভিভাবক ও জেলা প্রশাসনকে যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উক্ত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফাসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

১৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০