সর্বশেষ

আন্তর্জাতিক

সিনেটের নিয়ন্ত্রণ হারিয়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি, ডেমোক্রেটিকের জয় 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। আইওয়ায় অপ্রত্যাশিত জয়ের মধ্য দিয়ে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। একই সঙ্গে প্রতিনিধি পরিষদেও এগিয়ে রয়েছেন দলটির প্রার্থীরা।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের সাফল্য পেয়েছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত করার পাশাপাশি প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে এগিয়ে রয়েছেন দলটির প্রার্থীরা। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন রিপাবলিকান পার্টি রাজনৈতিক চাপে পড়েছে।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৫১টি আসন। সর্বশেষ ভোট গণনার হিসাবে ডেমোক্র্যাটরা ইতিমধ্যে ৫১টি আসনে জয় পেয়েছেন। এ ছাড়া আরও দুটি আসনে এগিয়ে রয়েছেন দলটির প্রার্থীরা।

অন্যদিকে, রিপাবলিকান পার্টি এখন পর্যন্ত ৩৯টি আসনে জয় পেয়েছে। আরও ছয়টি আসনে দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। একটি আসনের ফলাফল এখনো চূড়ান্ত হয়নি।

কানসাস, টেক্সাস ও সাউথ ক্যারোলাইনাসহ বিভিন্ন অঙ্গরাজ্যে জয় পাওয়ায় সিনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা বেড়েছে ছয়টি। তবে মিশিগান ও মিনেসোটায় নিজেদের দুটি আসন ধরে রাখতে ব্যর্থ হয়েছেন দলটির প্রার্থীরা।

টেক্সাসে তিন দশকের বেশি সময় পর অঙ্গরাজ্যজুড়ে নির্বাচনে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। সেখানে ট্রাম্পের সমর্থন পাওয়া কেন প্যাক্সটনকে পরাজিত করেছেন জেমস টালারিকো। সাউথ ক্যারোলাইনায় ডারলিন গ্রাহামকে হারিয়ে জয় পেয়েছেন অ্যানি অ্যান্ড্রুজ। এ ছাড়া ওহাইওতে শেরড ব্রাউনের জয়ও ডেমোক্র্যাটদের জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

এদিকে, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাটরা। এখন পর্যন্ত দলটির ১০২ জন প্রার্থী জয় পেয়েছেন। বিপরীতে রিপাবলিকান পার্টির প্রার্থীরা জয়ী হয়েছেন ৬০টি আসনে। আরও ৮৭টি আসনের ফলাফল প্রকাশের অপেক্ষায় রয়েছে।

প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে কোনো দলকে ২১৮টি আসনে জয় নিশ্চিত করতে হবে। ফলে নিম্নকক্ষের নিয়ন্ত্রণ নিয়েও দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত রয়েছে।

নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী। তবে প্রয়োজন হলে ভেটো ক্ষমতা প্রয়োগ করবেন বলেও জানিয়েছেন তিনি।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০