সর্বশেষ

সারাদেশ

মানিক পসারির দাফনে বাধার অভিযোগে মানিকগঞ্জে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ৯:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বীর মুক্তিযোদ্ধা মানিক পসারির জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত-শিবিরের বিরুদ্ধে প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধারা। এ ঘটনার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন তাঁরা। সমাবেশ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পাশাপাশি প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া বীর মুক্তিযোদ্ধারা ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ এবং ‘মুক্তিযুদ্ধের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মনসুর আলী সরকার বলেন, এখন প্রতিবাদ হচ্ছে, তবে পরবর্তী সময়ে শুধু প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তোলা হবে। অভিযুক্তদের পালানোর সুযোগ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।

মানিক পসারির জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে মনসুর আলী সরকার বলেন, নিজেদের মুসলমান দাবি করে এমন কর্মকাণ্ড করা গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, তারেক রহমানের সরকারকে বাধা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে কেন? জনগণের ভোটে নির্বাচিত সরকারকে কাজ করতে দিতে হবে। এত দিন সহনশীলতা দেখানো হয়েছে, তবে সেটিকে দুর্বলতা ভাবা উচিত নয়।

মানববন্ধনে অন্য বক্তারাও ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, বয়স হয়েছে বলে মুক্তিযোদ্ধারা শেষ হয়ে গেছেন, এমনটি ভাবার কোনো কারণ নেই। তাঁদের সন্তান, নাতি-নাতনিরাও রয়েছেন। বক্তারা অভিযুক্তদের সতর্ক করে দিয়ে বলেন, পরিস্থিতি সংশোধন না হলে তাঁরা কঠোর অবস্থান নিতে বাধ্য হবেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ডার আব্দুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব শহিদুল হক, জেলা কমিটির সাংগঠনিক কমান্ডার শামসুদ্দিন নুরু, ঢাকা মহানগর কমিটির এরিয়া কমান্ডার নুরুল বাশার এবং কেন্দ্রীয় কমিটির যোদ্ধা সৈয়দ আবুল বাশারসহ অনেকে।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০