সর্বশেষ

সারাদেশ

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মর্মান্তিক মৃত্যু

খাদেমুল ইসলাম, দিনাজপুর
খাদেমুল ইসলাম, দিনাজপুর

বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে রুনা লায়লা (৪৭) নামের বেসরকারি এক স্কুলশিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বস্তি-সংলগ্ন পার্বতীপুর-সৈয়দপুর রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুনা লায়লা নীলফামারীর সৈয়দপুর শহরের আল-ফারুক একাডেমির বাংলা বিষয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

নিহত শিক্ষিকার স্বামী আব্দুল আউয়াল সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত। তারা স্বামী-সন্তান নিয়ে সৈয়দপুর শহরের হাজী কলোনি এলাকায় বসবাস করতেন। আকস্মিক এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষকসমাজে গভীর শোকের ছায়া নেমে আসে।

আল-ফারুক একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, রুনা লায়লা কী কারণে পার্বতীপুরে গিয়েছিলেন তা তাদের জানা ছিল না। তবে একটি সূত্রের দাবি, সম্প্রতি প্রকাশিত ছেলের এইচএসসি পরীক্ষার ফল আশানুরূপ না হওয়ায় তিনি বেশ কিছুদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন। যদিও এই তথ্যের সত্যতা পুলিশ বা পরিবার নিশ্চিত করেনি।

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা আন্তনগর ট্রেনে কাটা পড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত করতে আইনগত তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০