সর্বশেষ

সারাদেশ

রূপগঞ্জে পোশাক কারখানায় যন্ত্র বিস্ফোরণ, দগ্ধ ৪

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৯:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় ডায়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পাড়াগাঁও এলাকায় সিম গ্রুপের কারখানায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন কারখানার যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক নাইমুল হাসান, কামরুল, তপন ও ইসমাইল। তাঁদের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। দুর্ঘটনার পর তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

রূপগঞ্জে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, কারখানার বয়লার বিভাগের পাশে থাকা ডায়ার কম্প্রেসার মেশিনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চারজন শ্রমিক দগ্ধ হন। তাঁদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত চলছে।

পুলিশ কর্মকর্তা জানান, তদন্ত শেষে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০