সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় বাউল সংঘের নতুন কমিটি: সভাপতি শহিদুল, সম্পাদক শামীম

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৯:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা বাউল সংঘের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে শহিদুল ফকিরকে সভাপতি এবং মো. শামীম ব্যাপারীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। লোকজ সংস্কৃতি চর্চা ও প্রসারে নবগঠিত এই কমিটি বিশেষ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ।

রবিবার সন্ধ্যায় কলাপাড়া বাউল সংঘের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এই কমিটি অনুমোদন দেওয়া হয়। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা আবুল কালাম আজাদ, জসিম উদ্দিন মানিক, কাজী নজরুল ইসলাম, হোসনে আরা বেগম ও মো. নুর হোসেন চিশতীসহ সর্বস্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে মো. খায়রুল আমিন তালুকদার, মো. শামীম আল মামুন ও বাউল জয়নাল নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি হিসেবে মো. খলিলুর রহমান বয়াতী, আজিজ ভান্ডারী ও প্রিন্স চিশতী এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে হারুন দেওয়ান দায়িত্ব পেয়েছেন।

সংগঠন পরিচালনায় অন্যান্য পদে সাংগঠনিক সম্পাদক মো. জনি জামাল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন মজুমদার, অর্থ সম্পাদক মো. সাগর ফকির এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দলিল উদ্দিন বয়াতী নির্বাচিত হন। এছাড়া প্রচার, নাট্য, দপ্তর, ধর্মীয়, তথ্যপ্রযুক্তি ও মহিলা বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে যোগ্য প্রতিনিধিদের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

কমিটির নেতৃবৃন্দ জানান, পটুয়াখালীর লোকজ ঐতিহ্য সংরক্ষণ এবং বাউল সংস্কৃতিকে আরও সুসংগঠিত করতে তারা নিরলসভাবে কাজ করে যাবেন।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০