সর্বশেষ

সারাদেশ

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩৮৫

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ ৯:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লায় শিল্পকারখানায় শ্রমিক অসন্তোষ উসকে দেওয়া, কিশোর গ্যাংয়ের তৎপরতা, ছিনতাই, মাদক ব্যবসা ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানায় একযোগে পরিচালিত এ অভিযানে ৩৮৫ জনকে আটক করা হয়েছে। এ সময় শ্রমিকদের আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে মাসুদ রানা (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

কুমিল্লায় শিল্পকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৩৮৫ জনকে আটক করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

পুলিশ জানায়, শিল্পকারখানায় শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মাসুদ রানা (২৬) নামে একজনকে মূল উসকানিদাতা হিসেবে শনাক্ত করা হয়েছে। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দিয়ে তিনি শ্রমিকদের আন্দোলনে উসকানি দিচ্ছিলেন।

অভিযানের আওতায় কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের তৎপরতা রয়েছে, এমন স্থানগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিদের আটক করা হয়েছে। সব মিলিয়ে আটক ব্যক্তির সংখ্যা ৩৮৫।

জেলা পুলিশ জানায়, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। তরুণদের অপরাধ থেকে ফিরিয়ে পড়াশোনায় মনোযোগী করা এবং নিরাপদ নগর গড়ে তোলার লক্ষ্যেই এ কার্যক্রম অব্যাহত থাকবে।

পাশাপাশি অভিযানের সময় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে কঠোর নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০