সর্বশেষ

সৌরবিদ্যুৎ

জামালপুরে ৩,৯৪৫ কিলোওয়াট সৌরবিদ্যুৎ স্থাপন, ১শ' কিলোওয়াট জাতীয় গ্রিডে যুক্ত

জামালপুর জেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ৩ হাজার ৯৪৫ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসনের এই বিশেষ উদ্যোগে ১০০ কিলোওয়াট বিদ্যুৎ সংযুক্ত করা হয়েছে জাতীয় গ্রিডে। পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানির প্রসার ঘটানোই এই প্রকল্পের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
সৌরবিদ্যুতে নিম্নমানের উপকরণ ঠেকাতে স্পেসিফিকেশন চূড়ান্ত: প্রতিমন্ত্রী

সৌরবিদ্যুৎ ব্যবস্থায় মানসম্মত উপকরণ নিশ্চিত করতে আমদানির জন্য প্রয়োজনীয় স্পেসিফিকেশন চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, নিম্নমানের উপকরণ যাতে দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বিদ্যুৎ বিভাগ কাজ করছে।

জামালপুরে সৌরবিদ্যুৎ ও নেট মিটারিং নিয়ে অবহিতকরণ সভা

জামালপুরে সৌরভিত্তিক সিস্টেম স্থাপনের জন্য সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি ও নেট মিটারিং ব্যবস্থা সম্পর্কে স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাকক্ষে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), জামালপুর ও জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সরকারি ছাদে সৌরবিদ্যুৎ বিপ্লবের উদ্যোগ, আওতায় ৬,৫৪৪ প্রতিষ্ঠান

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সারা দেশের ৬ হাজার ৫৪৪টি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রায় ৩০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নে প্রাথমিকভাবে ৩৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং আগামী ২৭ জানুয়ারির মধ্যে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।

জ্বালানি তেলের দাম আর বাড়বে না, বরং সুযোগ পেলে কমবে: প্রতিমন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়ানোর আর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, সুযোগ তৈরি হলে ভবিষ্যতে জ্বালানি তেলের দাম আরও কমানো হবে। তেল পাচার রোধ এবং বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সম্প্রতি দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলাপাড়ায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের সম্ভাবনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর কলাপাড়ায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতের অপার সম্ভাবনা ও সম্প্রসারণের প্রতিবন্ধকতা নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জলবায়ু পরিবর্তন রোধে ও দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য এই শক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।