সর্বশেষ

জাতীয়

পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর দাবির মধ্যে নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার। ছয় সদস্যের এই বোর্ডে সরকার, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি এবং নিরপেক্ষ সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার (১ নভেম্বর) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের লক্ষ্যে গঠিত ছয় সদস্যের মজুরি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমানকে।

বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম সামছুদ্দিন এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।

শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ।

মজুরি বোর্ড গঠনের বিষয়ে বিজিআইডব্লিউএফের সাধারণ সম্পাদক বাবুল আখতার প্রথম আলোকে বলেন, ‘মজুরি বোর্ড অন্তর্ভুক্ত করার বিষয়টি অবগত হয়েছি। আশা করি, সরকার দ্রুত বোর্ডের কার্যক্রম শুরু করবে।’

এদিকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় আন্দোলন চলছে। আজ সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।

বিক্ষোভ চলাকালে দুপুর ১২টার দিকে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একই দাবিতে গাজীপুরেও সড়কে নেমে আন্দোলন করছেন পোশাকশ্রমিকেরা।

এর আগে গতকাল এক অনুষ্ঠানে পোশাকশ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বিজিএমইএ ও বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এ ঘোষণা দেন। তিনি বলেন, মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০