সর্বশেষ

সারাদেশ

জৈন্তাপুর সীমান্তে বিএসএফ-বিজিবির পাল্টাপাল্টি গুলি

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৮:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটের জৈন্তাপুর সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালানোকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবির হাওর সীমান্তের ১৩৮৫ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে বিজিবি।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, সন্ধ্যায় কয়েকজন চোরাকারবারি ভারত থেকে অবৈধভাবে মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় তাঁদের লক্ষ্য করে প্রথমে গুলি চালায় বিএসএফ। এর জবাবে বিজিবির টহল দলও পাল্টা গুলি চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিবির হাওর সীমান্ত এলাকায় গুলির শব্দ শোনা যায়। এতে সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজিবি ১৯ ব্যাটালিয়নের একটি সূত্র জানায়, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবির টহল দল ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বর্তমানে সীমান্তে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করলেও তা বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। এ ছাড়া অবৈধ পারাপার বন্ধে রাতভর অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।

এ ঘটনার পর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

১৫০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০