সর্বশেষ

সারাদেশ

যুবসমাজই দেশের পরিবর্তন ও উন্নয়নের মূল চালিকাশক্তি: দুলু

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৭:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
যুব সমাজই একটি দেশের পরিবর্তন ও উন্নয়নের মূল চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একই সাথে তিনি দেশের ইতিহাস ও বিভিন্ন গণআন্দোলনে যুবদের অবদানের কথা স্মরণ করেন।

রোববার বেলা ১১টায় জাতীয় যুব দিবস উপলক্ষে নাটোর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 'দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ও সংসদ সদস্য দুলু বলেন, যুবকদের আত্মকর্মসংস্থান ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টির যে উদ্যোগ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়েছিলেন, তা বেকারত্ব দূরীকরণে যুগান্তকারী ভূমিকা রেখেছিল। বর্তমান যুবসমাজকেও একইভাবে দক্ষ মানবসম্পদে পরিণত হয়ে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় নাটোরের জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মাহাবুব, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচির শেষ পর্যায়ে ৭ জন সফল যুবকের মাঝে মোট ৮ লাখ ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। পরবর্তীতে জেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

১৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০