জাতীয়
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর কথিত বান্ধবী দিশাকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
তাহসিফের মৃত্যুর ঘটনায় কথিত বান্ধবী দিশা গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার
রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৮:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর কথিত বান্ধবী দিশাকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) বেলা ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নৌ পুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন।
এদিকে একই দিন মধ্যরাত থেকে রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।
তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাহসিফের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর সার্বক্ষণিক সঙ্গী ও জুনিয়র বন্ধু দীপকে প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
জিজ্ঞাসাবাদে তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাতায়াত এবং ওই স্থানগুলোতে যাওয়ার কারণ সম্পর্কে পুলিশকে তথ্য দেন দীপ।
তাহসিফের মৃত্যুর ঘটনায় দিশাকে গ্রেপ্তারের পর তদন্তে নতুন তথ্য পাওয়া যায় কি না, তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
১৪৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর