সর্বশেষ

জাতীয়

ডিএমপি নিউজের ওয়েবসাইটে রাজনৈতিক বার্তা, হ্যাকের সন্দেহ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন সংবাদ পোর্টাল ‘ডিএমপি নিউজ’-এর ওয়েবসাইটে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও সহিংসতার ছবি দেখা গেছে। ওয়েবসাইটে প্রবেশ করলে পুলিশের ছবি, সহিংসতার দৃশ্য এবং ‘পুলিশ-তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?’ লেখা একটি ছবি ভেসে উঠছিল। এ ছাড়া পোর্টালটির পেছনে সংগীতও শোনা যায়।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রবেশ করে এসব দৃশ্য দেখা যায়। এ সময় পোর্টালটির নিয়মিত সংবাদ ও তথ্যের পরিবর্তে রাজনৈতিক বার্তা এবং সহিংসতার ছবি প্রদর্শিত হচ্ছিল। এ ঘটনায় ওয়েবসাইটটি সাইবার হামলার শিকার হয়েছে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

ঘটনার পর থেকে ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। তবে পোর্টালটি হ্যাক হয়েছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রকাশিত পরিচিতি অনুযায়ী, এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিজস্ব অনলাইন সংবাদমাধ্যম। এতে ডিএমপির বিভিন্ন কার্যক্রম, অপরাধসংক্রান্ত সংবাদ, জনসচেতনতামূলক তথ্য এবং পুলিশের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করা হয়।

এ বিষয়ে জানতে ডিএমপির মিডিয়া বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে ফোনে ও বার্তা পাঠিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কারও বক্তব্য পাওয়া যায়নি।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০