সর্বশেষ

জাতীয়

আশুলিয়াতেও শ্রমিকদের সড়ক অবরোধ, কারখানা বন্ধ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতন নির্ধারণের দাবিতে ঢাকার আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকরা। শ্রমিকদের অসন্তোষের কারণে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা ও উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আশুলিয়ায় পুলিশ এবং গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) আশুলিয়ায় নিট এশিয়া ও আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনসহ বিভিন্ন দাবিতে তাঁদের এই কর্মসূচি চলছে।

শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল হক সজীব বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার মালিকেরা ছুটি ঘোষণা করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা মাঠে রয়েছেন।

এদিকে কর্মবিরতি পালন করা তিনটি কারখানা হলো নিউ এইজ, আল মুসলিম ও ট্রাউজার লাইন।

শিল্প পুলিশ আশুলিয়া অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোমিনুল ইসলাম জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। শ্রমিক অসন্তোষের কারণে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মালিকেরা কারখানার কার্যক্রম বন্ধ রেখেছেন।

অন্যদিকে, শ্রমিকদের বেতন বৃদ্ধি ও বিভিন্ন দাবিকে কেন্দ্র করে সৃষ্ট অসন্তোষের পরিপ্রেক্ষিতে গাজীপুরের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। রোববার চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ এলাকা, সফিপুর, কোনাবাড়ী, মৌচাক, নাওজোড় এবং ভোগড়া বাইপাস এলাকায় তাঁদের দায়িত্ব পালন করতে দেখা যায়।

বিজিবি জানায়, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এই মোতায়েন কার্যক্রম নেওয়া হয়েছে। শ্রমিকদের অসন্তোষ যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না করে, সে জন্য গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজিবি আরও জানায়, গাজীপুর জেলা প্রশাসনের পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে আগামী ৭ নভেম্বর পর্যন্ত এসব এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। মোতায়েন করা সদস্যরা চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ, সফিপুর, কোনাবাড়ী ও মৌচাক, নাওজোড় এবং ভোগড়া বাইপাস এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০