সর্বশেষ

সারাদেশ

খাগড়াছড়িতে আল্ট্রা ম্যারাথনে হিল রানার্সের দুই সদস্যের সাফল্য

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৬:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়িতে অনুষ্ঠিত আন্তর্জাতিক আল্ট্রা ম্যারাথন প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন বান্দরবান হিল রানার্সের দুই সদস্য। ৩৩ কিলোমিটার দৌড়ের বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছেন জাবেদ ইবনে রফিক। একই বিভাগে ১৬তম হয়েছেন সংগঠনটির সভাপতি ডা. শান্তনু দাশ।

দেশি-বিদেশি দৌড়বিদদের অংশগ্রহণে খাগড়াছড়িতে অনুষ্ঠিত আন্তর্জাতিক আল্ট্রা ম্যারাথন প্রতিযোগিতায় কৃতিত্ব দেখিয়েছেন বান্দরবানের দুই দৌড়বিদ। তাঁদের মধ্যে ৩৩ কিলোমিটার দৌড়ের বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন বান্দরবান হিল রানার্সের সদস্য জাবেদ ইবনে রফিক।

শনিবার (৩১ অক্টোবর) খাগড়াছড়ির মায়াবিনী লেকে অনুষ্ঠিত ‘রান বাংলাদেশ অ্যালবাট্রস আল্ট্রেইল ২০২৬’ প্রতিযোগিতায় এ সাফল্য অর্জন করেন তাঁরা।

একই প্রতিযোগিতার ৩৩ কিলোমিটার বিভাগে ১৬তম স্থান অর্জন করেছেন বান্দরবান হিল রানার্সের সভাপতি ডা. শান্তনু দাশ।

আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় দেশি-বিদেশি দৌড়বিদদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বান্দরবানের দুই সদস্যের এমন অর্জনে আনন্দ প্রকাশ করেছেন সংগঠনটির অন্য সদস্যরা।

এদিকে দুই দৌড়বিদের সাফল্যে বান্দরবান হিল রানার্স পরিবারের পক্ষ থেকে তাঁদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০