সর্বশেষ

সারাদেশ

গোদাগাড়ীতে পদ্মার তীর থেকে ২ কেজি হেরোইন উদ্ধার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ২:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর তীর থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের ২ কেজি হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় টনি মেম্বারের ঘাটের পাশ থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রাথমিকভাবে কাউকে আটক করা যায়নি।

রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীর তীরবর্তী একটি ঝোপের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ২ কেজি হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।

এসআরবি-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত দেড়টার দিকে গোদাগাড়ী থানার ৩ নম্বর ওয়ার্ডের মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় অভিযান চালায়। এ সময় টনি মেম্বারের ঘাটের পাশে পদ্মা নদীর তীরবর্তী ঝোপের কাছে হেরোইনগুলো পাওয়া যায়।

এসআরবি-৫-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা হেরোইনের মালিক শনাক্ত করতে আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করা হয়। তবে এ সময় কাউকে পাওয়া যায়নি। পরে হেরোইনগুলো জব্দ করা হয়।

জব্দ করা হেরোইন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় প্রাথমিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। হেরোইনের মালিক শনাক্ত করতে অনুসন্ধান ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-৫-এর মিডিয়া সেল।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০