সর্বশেষ

সারাদেশ

লৌহজংয়ে সরকারি স্থাপনায় অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ২:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সরকারি স্থাপনাগুলোতে অগ্নিনিরাপত্তা জোরদার করতে অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে আগাম প্রস্তুতির ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ এবং লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতুসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে সরকারি স্থাপনাসমূহে জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি হ্রাসে জরুরি কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর আলোকপাত করা হয়।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী তাঁর বক্তব্যে অগ্নিনির্বাপণ যন্ত্রের সঠিক ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের নির্দেশনা দেন। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের অগ্নিনিরাপত্তা বিষয়ে নিজস্ব সচেতনতা বাড়ানোর তাগিদ জানান তিনি।

কর্মকর্তারা আশা প্রকাশ করেন যে, এই অগ্নিনির্বাপণ যন্ত্র বিতরণের মাধ্যমে সরকারি দপ্তরগুলো অধিকতর নিরাপদ হয়ে উঠবে এবং যে কোনো দুর্যোগ মোকাবিলায় উপজেলার সার্বিক সক্ষমতা বৃদ্ধি পাবে।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০