সর্বশেষ

সারাদেশ

মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স’ পেল কলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ২:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জে শিক্ষার গুণগত মান ও সহশিক্ষা কার্যক্রমে অসামান্য অবদানের জন্য ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স ২০২৬’-এ ভূষিত হয়েছে লৌহজং উপজেলার কলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বিজয়ী বিদ্যালয়ের প্রতিনিধিদের হাতে এই সম্মাননা তুলে দেন।

লৌহজং উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশে বিজয়ী প্রতিষ্ঠানের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতি মাসে শিক্ষার মানোন্নয়ন ও সুস্থ প্রতিযোগিতা উৎসাহিত করতে এই সম্মাননা প্রদান করা হচ্ছে।

কলমা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শিক্ষার মান, শৃঙ্খলা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ধারাবাহিকভাবে সফলতার স্বাক্ষর রেখে চলেছে। সম্প্রতি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া বিদ্যালয়টির ১০ জন শিক্ষার্থীর সবাই ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে গৌরব অর্জন করেছে।

জেলা প্রশাসনের এ উদ্যোগ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও উদ্ভাবনী ও শিক্ষার্থীবান্ধব হতে উৎসাহিত করবে। এর মাধ্যমে মুন্সীগঞ্জের সামগ্রিক শিক্ষাব্যবস্থার মান বহুলাংশে বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০