সর্বশেষ

সারাদেশ

কবরস্থান না থাকায় ঘরের ভেতর বৃদ্ধকে দাফন, জমির ব্যবস্থা প্রশাসনের

মহিউদ্দিন সোহেল, শেরপুর
মহিউদ্দিন সোহেল, শেরপুর

বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৩:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শেরপুরের শ্রীবরদী উপজেলার শালমারা গ্রামে কবরস্থানের জায়গা না থাকায় নিজেদের বসতঘরের ভেতরে আব্দুল করিম মিয়া (৭০) নামের এক বৃদ্ধকে দাফন করেন তাঁর পরিবারের সদস্যরা। বিষয়টি জানার পর প্রশাসনের উদ্যোগে কবরস্থানের জন্য ১০ শতাংশ জমির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে ওই বৃদ্ধের ছেলেকে আয়ের ব্যবস্থা করে দিতে একটি ইজিবাইক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেরপুরের শ্রীবরদী উপজেলার শালমারা গ্রামে কবরস্থানের নির্দিষ্ট জায়গা না থাকায় নিজেদের বসতঘরের ভেতরেই আব্দুল করিম মিয়া (৭০) নামের এক বৃদ্ধকে দাফন করা হয়। এ জন্য ঘরের টিনের বেড়া খুলে কবর খনন করা হয়েছিল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন এ তথ্য জানান।

জেলা প্রশাসক বলেন, ঘরের ভেতরে মরদেহ দাফনের বিষয়টি জানার পর শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়। পরে মৃত ব্যক্তির স্বজন, স্থানীয় নাগরিক ও স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করা হয়।

আলোচনার পর কবরস্থানের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ শতাংশ জমি কেনা হয়। এ ছাড়া স্থানীয় এক ব্যক্তি আরও ৫ শতাংশ জমি দান করেন। সব মিলিয়ে ১০ শতাংশ জমিতে ওয়াক্‌ফকৃত কবরস্থানের ব্যবস্থা করা হয়। সেখানে ধর্মীয় রীতি অনুযায়ী আব্দুল করিম মিয়ার মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়েছে।

ফরিদা ইয়াসমিন আরও বলেন, পরিবারটি অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে। বিষয়টি বিবেচনায় নিয়ে মৃত করিম মিয়ার ছেলেকে জীবিকা নির্বাহের সুযোগ করে দিতে একটি ইজিবাইক দেওয়া হবে।

জানা গেছে, আব্দুল করিম মিয়া শ্রীবরদী উপজেলার তাতিহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শালমারা গ্রামের বাসিন্দা ছিলেন। গত রোববার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে তিনি মারা যান। পরদিন সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে নিজেদের বসতঘরের ভেতরে তাঁকে দাফন করেন পরিবারের সদস্যরা।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০