সর্বশেষ

সারাদেশ

লৌহজংয়ে নারী শিক্ষা ও বিজ্ঞানের প্রসারে জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগ

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ২:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় শিক্ষার মানোন্নয়ন ও নারী ক্ষমতায়নে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেছেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। এ সময় তিনি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণের পাশাপাশি বিজ্ঞানচর্চা ও নারী শিক্ষার প্রসারে জোরালো তাগিদ দেন।

২৭ অক্টোবর লৌহজংয়ের হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে 'হার স্পেস' (HER SPACE) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে এ উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

পরিদর্শনকালে বিদ্যালয়টিতে একটি নতুন সায়েন্স ক্লাবের উদ্বোধন করা হয়। সেখানে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা উপকরণ এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেন অতিথিরা।

পরবর্তীতে 'নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার' শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব রাবেয়া পারভেজ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ। বক্তারা নারীদের আত্মনির্ভরশীল ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০