সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ২:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, কেক কাটা ও শোভাযাত্রায় জেলা বিএনপি ও যুবদলের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।
বিকেলের দিকে শহরের পরিবহন কাউন্টারের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান মুকুল। অনুষ্ঠানটির পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবু।
সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. আব্দুর রউফ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, সদস্যসচিব আবু জাহিদ ডাবলু ও যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী।
বক্তব্য পর্ব শেষে কেক কাটার পাশাপাশি বেলুন-ফেস্টুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। পরবর্তীতে জাতীয়তাবাদী যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি সুসজ্জিত র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
১১০ বার পড়া হয়েছে