সর্বশেষ

সারাদেশ

লৌহজংয়ে ‘মানচিত্র চত্বর’ ও ‘পদ্মাবতী পয়েন্ট’-এর উদ্বোধন

নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ
নুরুন্নবী মুন্না, মুন্সীগঞ্জ

বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ২:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে নির্মিত ‘মানচিত্র চত্বর’ এবং ঘোড়দৌড় বাজারের ‘পদ্মাবতী পয়েন্ট’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থাপনাগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই নান্দনিক উদ্যোগ উপজেলার ভৌগোলিক পরিচিতি ও স্থানীয় পর্যটন বিকাশে বিশেষ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ এবং লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ববি মিতুসহ স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। উপজেলা প্রশাসনের বিশেষ পরিকল্পনায় এই চত্বর ও বিনোদন কেন্দ্রটি নির্মাণ করা হয়।

উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে নবনির্মিত মানচিত্র চত্বরটি লৌহজংয়ের ভৌগোলিক রূপ ও স্থানীয় ঐতিহ্যকে দৃষ্টিনন্দনভাবে ফুটিয়ে তুলেছে। এটি কেবল স্থানীয় বাসিন্দাদের জন্যই নয়, বরং দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের কাছে উপজেলার প্রশাসনিক ও ভৌগোলিক পরিচিতি সহজভাবে উপস্থাপন করবে।

অন্যদিকে, লৌহজং তেউটিয়া ইউনিয়নের ঘোড়দৌড় বাজারে অবস্থিত পদ্মাবতী বিনোদন কেন্দ্রে যুক্ত হওয়া ‘পদ্মাবতী পয়েন্ট’ পার্কটির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টির পাশাপাশি এই অঞ্চলের পর্যটন সম্ভাবনা বাস্তবায়নে এই পদক্ষেপটি কার্যকর অবদান রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

১৪৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০