সারাদেশ
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ১০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা: ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৭
বাদল সাহা, গোপালগঞ্জ
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের ১০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ফুলমিয়া বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। এজাহারে ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের ইতোমধ্যে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে উপজেলার বেদগ্রাম খেয়াঘাট এলাকায় নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীরা হঠাৎ একটি মিছিল বের করেন। সেখান থেকে দায়িত্বরত টহল পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে পুলিশের গাড়ি ভাঙচুর হয় এবং তিন সদস্য আহত হন।
১৪৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর