মুন্সীগঞ্জে ৮০০ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ওয়াহিদ দেওয়ান (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৮০০ লুজ গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করছে পুলিশ।
এরই ধারাবাহিকতায় রোববার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে মুন্সীগঞ্জ থানার আওতাধীন হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন হাতিমারা পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক (এএসআই) এমদাদুল হক পিপিএম। এ সময় তাঁর সঙ্গে পুলিশের একটি দল ছিল।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ওয়াহিদ দেওয়ান (৩৬) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মুন্সীগঞ্জের বিনোদপুর আলিকের মোড় এলাকার মো. খালেক দেওয়ানের ছেলে। তাঁর কাছ থেকে ৮০০ লুজ গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ওয়াহিদ দেওয়ানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
১০৭ বার পড়া হয়েছে