সর্বশেষ

সারাদেশ

সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
বর্তমান সরকার সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। বুধবার মানিকগঞ্জের সিংগাইরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আঙ্গারিয়া দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় খাদ্যমন্ত্রী দেশের হাজার বছরের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের প্রতিনিধিরা প্রতিটি পূজা মণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

অনুষ্ঠানে উপস্থিত সনাতনী সম্প্রদায়ের উদ্দেশে মন্ত্রী জানান, বিগত জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য সরকার তাদের প্রতি কৃতজ্ঞ। তিনি আশ্বাস দেন, বিএনপি সরকার সর্বদাই সংখ্যালঘুসহ সকল নাগরিকের পাশে থাকবে এবং তাদের সুরক্ষা প্রদানে কাজ করে যাবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আফরোজা খানম রিতা ভোটারদের সচেতন হওয়ার পরামর্শ দেন। কোনো দুর্নীতিবাজ বা সুবিধাভোগী ব্যক্তির প্রলোভনে না পড়ে এলাকার প্রকৃত উন্নয়নের লক্ষ্যে সৎ, যোগ্য ও নিবেদিতপ্রাণ ব্যক্তিদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার পপি, সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ এবং সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন কবির উপস্থিত ছিলেন। এছাড়া জেলা ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় একাধিক নেতাকর্মী এ সময় মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

১৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০