সর্বশেষ

সারাদেশ

শেরপুরে স্মরণকালের সর্বোচ্চ দর্শকে ডিসি গোল্ড কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

মহিউদ্দিন সোহেল, শেরপুর
মহিউদ্দিন সোহেল, শেরপুর

রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ১:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শেরপুরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে রেকর্ড সংখ্যক দর্শকের উপস্থিতিতে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোমাঞ্চকর এই খেলায় সদর উপজেলা দলকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শেরপুর পৌরসভা দল।

শনিবার বিকেলে আয়োজিত টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত। অনুষ্ঠানে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ও পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।

ফাইনাল খেলা শেষে দলীয় ট্রফির পাশাপাশি সেরা খেলোয়াড়, ম্যান অব দ্য ম্যাচ এবং সর্বোচ্চ গোলদাতার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ ছাড়া খেলা দেখতে আসা ফুটবলপ্রেমীদের জন্য আয়োজিত ফ্রি কুপন র্যাফেল ড্রয়ের মাধ্যমে বিজয়ী ১০ জন দর্শককে পুরস্কৃত করা হয়, যার মধ্যে প্রথম পুরস্কার ছিল একটি বাইসাইকেল।

টুর্নামেন্টকে কেন্দ্র করে বিকেল সাড়ে তিনটায় খেলা শুরু হলেও দুপুর দুইটা থেকেই গ্যালারি পূর্ণ হয়ে যায়। স্টেডিয়ামের আসন পূর্ণ থাকায় উপচে পড়া ভিড় সামলে অনেক দর্শককে মাঠের ভেতরে প্রবেশ করে খেলা উপভোগ করতে দেখা যায়।

১৩৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০