সর্বশেষ

সারাদেশ

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৩:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স কমিটির নবম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়ন, আয়-ব্যয়, আর্থিক ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স কমিটির নবম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করা, উন্নয়ন কার্যক্রম গতিশীল করা এবং আর্থিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করা হয়।

শনিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফিন্যান্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ফিন্যান্স কমিটির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী, ট্রাস্ট সেক্রেটারি ও কমিটির সদস্য ড. মোহাম্মদ নুরুল আবছার, অধ্যাপক ড. আমীর মোহাম্মদ নসরুল্লাহ, অধ্যাপক সরওয়ার জাহান, কমিটির সদস্যসচিব ও ভারপ্রাপ্ত ফিন্যান্স ডিরেক্টর চিংচি প্রু সুকি, সদস্য মুহাম্মদ ওয়াহিদুর রহমান ও মোহাম্মদ সাইমুর রহমান সিফাত এবং জুনিয়র অ্যাকাউন্টস অফিসার মুহাম্মদ গিয়াস উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সভায় বিশ্ববিদ্যালয়ের চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়নের অগ্রগতি, আয়-ব্যয়ের হিসাব এবং সামগ্রিক আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন, আর্থিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করা হয়। আলোচনার ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্তও নেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের টেকসই উন্নয়ন এবং মানসম্মত শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসনের ভিত্তিতে আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি।

তাঁরা আশা প্রকাশ করেন, ফিন্যান্স কমিটির গৃহীত সিদ্ধান্তগুলো বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনাকে আরও সুসংহত করবে। পাশাপাশি শিক্ষা, গবেষণা ও অবকাঠামোগত উন্নয়নেও এসব সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

সভা শেষে উপস্থিত সদস্যদের ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন ফিন্যান্স কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইসলাম।

১৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০