সর্বশেষ

সারাদেশ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৬ ইউনিট

স্টাফ রিপোর্টার, গাজীপুর
স্টাফ রিপোর্টার, গাজীপুর

রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ১২:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার হারবাল বিভাগে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কারখানাটির হারবাল বিভাগে আগুনের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, কারখানার আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০