মুন্সীগঞ্জ বহুমাত্রিক ফাউন্ডেশনের নতুন কমিটি: সভাপতি মুন্না, সম্পাদক শৈশব
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৩:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সামাজিক ও মানবিক সংগঠন ‘মুন্সীগঞ্জে বহুমাত্রিক ফাউন্ডেশন’-এর নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে মুহাম্মদ নুরুন্নবী মুন্না সভাপতি এবং আসিফুল ইসলাম শৈশব সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার বিকেলে অনুষ্ঠিত সাধারণ সভায় এই নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
মুন্সীগঞ্জ শহরের মুন টাওয়ারের কালচারাল রুমে আয়োজিত এক সাধারণ সভায় সকল সদস্যের সর্বসম্মতিক্রমে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। সভায় শহরের বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ ও উদীয়মান সামাজিক কর্মীরা উপস্থিত ছিলেন।
উপস্থিত সদস্যরা সামাজিক ও মানবিক উন্নয়নমূলক কাজকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন। নতুন সভাপতি মুহাম্মদ নুরুন্নবী মুন্না জানান, মুন্সীগঞ্জের সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আনাই তাদের মূল লক্ষ্য।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আসিফুল ইসলাম শৈশব সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে যুবসমাজকে সাথে নিয়ে জনকল্যাণমূলক কাজে আত্মনিয়োগের প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে নতুন নেতৃত্বকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং শিগগিরই অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের ঘোষণা দেওয়া হয়।
১৩২ বার পড়া হয়েছে