সর্বশেষ

সাহিত্য

সময়ের ওপারে তুমি

তানিয়া তনু
তানিয়া তনু

রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ৫:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভালোবাসা, স্মৃতি ও একসঙ্গে কাটানো মুহূর্তের অনুভূতি নিয়ে লেখা কবিতা ‘সময়ের ওপারে তুমি’। তানিয়া তনুর এই কবিতায় প্রিয় মানুষকে ঘিরে জন্মদিন, বিবাহবার্ষিকী, নীরবতা, হাসি ও আজীবন পাশে থাকার আকাঙ্ক্ষা আবেগঘন ভাষায় প্রকাশ পেয়েছে।

তানিয়া তনু

আজ কী দিবস ছিল তোমার?
আজ কি তোমার জন্মবার্ষিকী?

আজ মনে হয়, তোমার বিবাহবার্ষিকী!
আজ দেখলাম, তুমি মেরুন রঙের টি-শার্ট পরেছ।
আজ তোমার মেজাজটা ঠান্ডা বরফের মতো।

আজ আমি তোমাকে বলছি, শুধু বিবাহবার্ষিকী নয়,
তোমার সঙ্গে কাটানো প্রতিটি ক্ষণই সুন্দর।

আজ মনে হচ্ছে, সৃষ্টিকর্তা
আমার মনের মেঘ কাটানোর জন্য
পাঠিয়েছেন তোমায়।
আজ তোমাকে নিয়ে ভাবি, হাসি, কাঁদি।
আজ মনে হয়, আমার জীবনের একটি অধ্যায় তুমি।

তোমার নীরবতায় খুঁজি মনের কত কথা,
তোমার একটু হাসিতে ভুলে যাই সব ব্যথা।

সময়ের স্রোতে যদি বদলে যায় চারপাশ,
তবুও তোমার হৃদয়ে থাকুক আমার আবাস।

আমি চাই, তুমি আমার সব খারাপ জেনেও
থেকে যেয়ো আমার সঙ্গে,
আমৃত্যু পর্যন্ত।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০