সর্বশেষ

সারাদেশ

প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তারেক রহমানের বিএনপি সরকার: নাটোর হুইপ দুলু

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬ ১১:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার যা প্রতিশ্রুতি দেয়, তা শতভাগ বাস্তবায়ন করে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরের নলডাঙ্গায় এক কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে একটি বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এই কথা বলেন। শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেশের সার্বিক উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

শনিবার নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু নলডাঙ্গা উপজেলার মাধনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের বর্ধিত অংশ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। এই নির্মাণ কাজে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ দুলু বলেন, একটি জাতিকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড় করাতে শিক্ষার ভূমিকা অপরিসীম। এ কারণেই বিএনপি সরকারের গত বাজেটে শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বাজেট বরাদ্দ রাখা হয়েছে। মেধাভিত্তিক ও উন্নত বাংলাদেশ গড়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য।

উক্ত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব।

এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল, মাধনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ফেরদৌসী বেগম এবং প্রধান শিক্ষক আফসার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

১৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০