সাহিত্য
কবি শারমিন ফেরদৌসের ‘কবচ’ কবিতায় কালোজাদু, হিংসা, বিদ্বেষ ও অন্যায়ের বিরুদ্ধে এক সুন্দর সমাজ গড়ার আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। কবিতায় কবি এমন এক শুদ্ধ কবচের প্রত্যাশা করেছেন, যা মানুষের বিবেক জাগ্রত করবে, অশুভ প্রবণতা দূর করবে এবং শহরজুড়ে শান্তি, সুখ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
কবচ
শারমিন ফেরদৌস
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ২:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কবি শারমিন ফেরদৌসের ‘কবচ’ কবিতায় কালোজাদু, হিংসা, বিদ্বেষ ও অন্যায়ের বিরুদ্ধে এক সুন্দর সমাজ গড়ার আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। কবিতায় কবি এমন এক শুদ্ধ কবচের প্রত্যাশা করেছেন, যা মানুষের বিবেক জাগ্রত করবে, অশুভ প্রবণতা দূর করবে এবং শহরজুড়ে শান্তি, সুখ ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
শারমিন ফেরদৌস
একটা কবচ চাই
যেই কবচে বশ হবে সব
কালোজাদুর দুষ্ট মন্ত্র ছাই
যেই কবচে শহর ছেঁকে
দূর হবে সব হিংসা থেকে
এমন একটা শুদ্ধ কবচ চাই।
কথায় কথায় মন্ত্র মেখে
চলছে যারা
বুক ফুলিয়ে
যাদু মন্ত্র চোখ রাঙিয়ে
আড়াল করে
সব ডিঙিয়ে
সুখের ঘরে আগুন লেখে
সহজে নিজ ভাগ্য এঁকে
তাদের বোধের জাগরণে
একটা শুদ্ধ কবচ চাই
শহর জুড়ে বইবে শুধু
হিংসা ছাড়া শান্ত সুখের ঠাঁই।
১৫২ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর