সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় আকিদুল শেখ (২৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ফরিদপুরের আলফাডাঙ্গায় আট বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় আকিদুল শেখ (২৫) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আকিদুল শেখ আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের সেলিম শেখের ছেলে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালের ২০ জুন সকাল ১০টার দিকে নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ওই শিক্ষার্থী স্কুলে যাচ্ছিল। আগের দিন বৃষ্টির কারণে স্কুলে যাওয়ার পথে পানি ও কাদা জমে ছিল।

এ সময় কাদা পার করে শিশুটিকে স্কুলে পৌঁছে দেওয়ার কথা বলে আকিদুল শেখ তাকে পাশের একটি বাঁশবাগানে নিয়ে যান। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যান।

এ ঘটনায় দায়ের করা মামলার বিচার শেষে আদালত আসামিকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া। তিনি বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের গুরুতর অপরাধের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার গুরুত্ব এ রায়ের মাধ্যমে উঠে এসেছে।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০