সর্বশেষ

সারাদেশ

শুধু আইনশৃঙ্খলা রক্ষাই নয়, পূজায় হবে না কোনো বিদ্যুৎ বিভ্রাট: বিদ্যুৎমন্ত্রী

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ১০:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশে বিদ্যুতের কিছুটা ঘাটতি থাকলেও আসন্ন দুর্গাপূজার সময় কোনো ধরনের বিদ্যুৎ বিভ্রাট হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসব যেন নির্বিঘ্নে পালিত হয়, সে লক্ষ্যে ইতোমধ্যে বিদ্যুৎ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জে স্থানীয় সনাতন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

সিরাজগঞ্জ শহরের হোসেনপুরস্থ নিজ বাসভবনে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় বিদ্যুৎমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে জাতি, ধর্ম বা বর্ণের ভিত্তিতে কোনো বিভাজন সহ্য করা হবে না। দেশের প্রতিটি নাগরিক সমান অধিকার ভোগ করবে এবং জঙ্গি বা উগ্রবাদের কোনো স্থান এই মাটিতে হবে না।

তিনি আরও উল্লেখ করেন, ক্ষমতায় আসার পর এটিই বর্তমান সরকারের প্রথম দুর্গাপূজা। তাই সার্বিক পরিবেশ উৎসবমুখর ও নিরাপদ রাখতে স্থায়ী কমিটির বৈঠকে বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। এই প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন বিভাগীয় শহরের পূজা মণ্ডপ পরিদর্শনে যাবেন।

পূজা উদযাপনকালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের মাঠে থেকে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা কঠোর হস্তে দমন করা হবে বলে সভায় কঠোর হুঁশিয়ারি ব্যক্ত করা হয়।

উক্ত মতবিনিময় সভায় জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বক্তব্য রাখেন। এছাড়া পূজা উদযাপন পরিষদ ও হিন্দু কল্যাণ ট্রাস্টের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০