কানাইঘাটে পিকআপ থেকে ৬৩০ কেজি ভারতীয় জিরা উদ্ধার
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৬:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেটের কানাইঘাটে এক শিশুকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া পিকআপের সূত্র ধরে অভিযান চালিয়ে ৬৩০ কেজি অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ। এ সময় জিরা পরিবহনে ব্যবহৃত একটি নিবন্ধনবিহীন পিকআপ গাড়িও উদ্ধার করা হয়।
সিলেটের কানাইঘাটে শিশুকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া একটি পিকআপের সূত্র ধরে অভিযান চালিয়ে ৬৩০ কেজি অবৈধ ভারতীয় জিরা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিরা পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের নিবন্ধনবিহীন পিকআপও উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কানাইঘাট উপজেলার ৫ নম্বর বড়চতুল ইউনিয়নের রায়পুর এলাকায় একটি পিকআপের ধাক্কায় এক শিশু গুরুতর আহত হয়। ঘটনার পর গাড়িটি নিয়ে পালিয়ে যান চালক।
খবর পেয়ে কানাইঘাট থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলের আশপাশে অভিযান শুরু করে। একপর্যায়ে রায়পুর এলাকায় তৈয়ব আলী নামের এক ব্যক্তির বসতবাড়ির পূর্ব পাশের পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় ২১টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। এসব বস্তায় মোট ৬৩০ কেজি অবৈধ ভারতীয় জিরা ছিল।
পুলিশের ধারণা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা জিরার বস্তাগুলো পুকুরে ফেলে পালিয়ে যায়।
এ ছাড়া একই এলাকার মুসা মিয়ার বাড়ির উঠান থেকে জিরা পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের নিবন্ধনবিহীন পিকআপ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা করা হয়েছে। তাঁদের গ্রেপ্তার এবং আহত শিশুর বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে থানা সূত্রে জানানো হয়েছে।
১২২ বার পড়া হয়েছে