বরগুনায় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস ডিআইজির
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরগুনার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন বরিশাল বিভাগের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) জুলফিকার আলী হায়দার। এ সময় তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরগুনার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন বরিশাল বিভাগের ডিআইজি জুলফিকার আলী হায়দার। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নির্বিঘ্নে পূজা উদ্যাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতির কথা তুলে ধরেন।
পঞ্চমী তিথিতে রাত আটটার দিকে বরগুনা সার্বজনীন আখড়াবাড়ি মন্দির পরিদর্শনে যান ডিআইজি জুলফিকার আলী হায়দার। সেখানে মন্দির কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এ সময় বক্তব্যে ডিআইজি বলেন, দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। বরগুনা জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে এ জেলার মানুষ দুর্গাপূজা উদ্যাপন করবেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ কুদরত-ই-খুদাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শুভেচ্ছা বিনিময় সভায় বক্তব্য দেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা এবং জেলা বিএনপির সদস্যসচিব হুমায়ুন হাসান শাহীন।
এ সময় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের বরগুনা জেলা কমিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তরা উপস্থিত ছিলেন।
১২৪ বার পড়া হয়েছে