সর্বশেষ

জাতীয়

দুর্গাপূজার নিরাপত্তায় কোস্ট গার্ডের সাড়ে তিন হাজার সদস্য মোতায়েন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন দায়িত্বপূর্ণ এলাকায় প্রায় সাড়ে তিন হাজার সদস্য মোতায়েন করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উপকূলীয় এলাকাসহ ৬১৫টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় উপাসনালয় ও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ কোস্ট গার্ড। পূজাকে কেন্দ্র করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বাহিনীর প্রায় সাড়ে তিন হাজার সদস্য দায়িত্ব পালন করছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে মিরপুর কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব তথ্য জানান বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান।

মহাপরিচালক বলেন, উপকূলীয় এলাকাসহ মোট ৬১৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় কাজ করছে কোস্ট গার্ড। এ জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করা হচ্ছে।

তিনি আরও বলেন, পূজা চলাকালে নৌদুর্ঘটনা এড়াতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত টহল অব্যাহত রয়েছে। প্রতিমা বিসর্জনের সময় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় কোস্ট গার্ডের বিশেষ ডুবুরিদলও প্রস্তুত রাখা হয়েছে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০