ঢাকার শ্যামলীতে ট্রাকচাপায় দুই কিশোরীর মৃত্যু
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৫:৩৭ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর শ্যামলী এলাকায় দ্রুতগতির ট্রাকের চাপায় দুই কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে শ্যামলী মোড়ের ফুটওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজনের নাম মুক্তা বলে জানা গেছে। অন্য কিশোরীর পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
রাজধানীর শ্যামলী এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির ট্রাকের চাপায় দুই কিশোরীর মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে শ্যামলী মোড়ের ফুটওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই কিশোরী একসঙ্গে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়।
পুলিশের এই কর্মকর্তা জানান, নিহত দুজনের বয়স ১৮ বছরের কম। তাঁদের কারও পরিচয়ই এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অন্য কিশোরী জীবিত অবস্থায় নিজের নাম মুক্তা বলে জানিয়েছিল।
এসআই মো. জনি আরও বলেন, দুর্ঘটনাটি ভোরে ঘটায় ট্রাকটি শনাক্ত করে আটক করা সম্ভব হয়নি। নিহত দুই কিশোরীর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
দুর্ঘটনার পর মুক্তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তার মৃত্যু হয়। দুই কিশোরীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
১১৫ বার পড়া হয়েছে