সারাদেশ
নড়াইল সদর উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাস (৫০) নামের এক নারী রঙ মিস্ত্রি নিহত হয়েছেন। শুক্রবার সকালে গোবরা মিত্র কলেজের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। শারদীয় দুর্গোৎসবের দিনে এমন মর্মান্তিক মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
স্টাফ রিপোর্টার, নড়াইল
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৬:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইল সদর উপজেলায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় মুক্তা রানী বিশ্বাস (৫০) নামের এক নারী রঙ মিস্ত্রি নিহত হয়েছেন। শুক্রবার সকালে গোবরা মিত্র কলেজের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। শারদীয় দুর্গোৎসবের দিনে এমন মর্মান্তিক মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তর খলিশাখালী গ্রামের গনেশ সরকারের স্ত্রী মুক্তা রানী বিশ্বাস কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। তিনি সহকর্মীর মোটরসাইকেলের পেছনে বসে মুশুড়িয়া গ্রামে রং করার কাজে যাচ্ছিলেন।
পথিমধ্যে গোবরা মিত্র কলেজের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাদের বাহনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মুক্তা রানী সড়ক থেকে ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১২৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর