সর্বশেষ

সারাদেশ

ব্রাহ্মণপাড়া সীমান্তে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ৬:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকা থেকে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক কনস্টেবলকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তাঁদের ফিরিয়ে আনতে ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন বলে জানিয়েছে পুলিশ।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ি সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে গিয়ে বিএসএফের হাতে আটক হয়েছেন পুলিশের দুই সদস্য। তাঁরা হলেন এএসআই ইমরান ও কনস্টেবল রোহিত।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদক উদ্ধারের কাজে থানার ওই দুই সদস্য সীমান্ত এলাকায় যান। এ সময় নতুন কনস্টেবল রোহিত রাস্তা চিনতে না পেরে এক মাদক কারবারির বাড়ির দিকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় সীমান্তের ২০৫৯ নম্বর পিলার এলাকায় প্রবেশ করেন। পরে স্থানীয় মাদক কারবারিরা তাঁকে আটক করেন।

কনস্টেবল রোহিতকে ছাড়িয়ে আনতে গেলে এএসআই ইমরানকেও আটক করে বিএসএফ।

এ ঘটনায় আটক দুই পুলিশ সদস্যকে দেশে ফিরিয়ে আনতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করছেন বলে জানা গেছে। তবে তাঁদের ফিরিয়ে আনার বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০